বগুড়ার নন্দীগ্রামে নির্বাচনি সহিংসতার ঘটনায় জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকালে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নন্দীগ্রাম পৌর জামায়াতের বাইতুলমাল সম্পাদক মুহাম্মদ এ টি এম মুজাহিদ ও উপজেলা যুব জামায়াতের ক্রীড়া সম্পাদক রাকিবুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের পারশুন গ্রামে নির্বাচনি সহিংসতার ঘটনা ঘটে। এতে মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা ও মজিদসহ কয়েকজন গুরুতর আহত হন। কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। এ ঘটনায় আহত মাসুদ রানা ও মজিদ নন্দীগ্রাম থানায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় মুজাহিদ ও রাকিবুলকে আসামি করা হয়।
নন্দীগ্রাম থানায় অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, মুজাহিদ ও রাকিবুল এজাহারনামীয় আসামি। শনিবার বিকালে কলেজ মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
