English

28 C
Dhaka
সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬
- Advertisement -

বগুড়ার শাজাহানপুরে আ.লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

- Advertisements -

বগুড়ার শাজাহানপুরে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা সদরে মাঝিড়া বন্দরে ধ্বংসস্তূপে পরিণত করা দলীয় কার্যালয়ের সামনে আসেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী। তারা দ্রুত পতাকা উত্তোলন করে সটকে পড়েন বলে স্থানীয়রা জানান।

উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলী ইমাম ইনোকী পতাকা উত্তোলনের বিষয়টি ফেসবুকে শেয়ার করলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

আত্মগোপনে থাকা আলী ইমাম ইনোকী বলেন, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে আমাদের দলীয় লোকজন জাতীয় পতাকা উত্তোলন করেছেন। আত্মগোপনে থাকলেও আমরা হারিয়ে যাইনি। আমাদের মনোবল অক্ষুণ্ন রয়েছে। নির্বাহী আদেশে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। রাজনীতি আমাদের গণতান্ত্রিক অধিকার।

তিনি বলেন, উপজেলা আওয়ামী লীগ ১৯ মাস পর জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দলীয় কার্যালয়ে প্রবেশ করেছে। আমরা শেখ হাসিনার বিশ্বস্ত কর্মী হিসেবে তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে প্রতিজ্ঞাবদ্ধ। কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না।

শাজাহানপুর থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, সকালে কে বা কারা পতাকা উত্তোলন করে গা ঢাকা দিয়েছে। পরে স্থানীয় জনগণ পতাকাটি নামিয়ে ফেলেছেন। এ ব্যাপারে তদন্ত চলছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/wxoe
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন