বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৩ জনের মৃত্যু

- Advertisements -

বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৩ জন প্রাণ হারিয়েছেন। তারা হলেন জয়পুরহাট জেলার আব্দুল ওয়াদুদ (৬৭), বগুড়া সদর উপজেলার মনছের আলী(৫৫) এবং জয়পুরহাট জেলার ওয়াদুদ(৫৫)। এদের মধ্যে আব্দুল ওয়াদুদ টিএমএসএস  হাসপাতালে, মনছের আলী সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে এবং ওয়াদুদ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগের দিন জেলায় করোনায় আরও ২ জন ব্যক্তি করোনায় প্রাণ হারান। এই নিয়ে জেলা গত ৫ দিনে করোনায় মৃত্যু হলো ১৬ জনের।

Advertisements

রবিবার বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ১৯ জুন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৩৩৮টি নমুনায় ৭১ জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৮টি নমুনায় ৩ জন পজিটিভ এসেছে।

গত ২৪ ঘন্টায় ৩৪৬টি নমুনার ফলাফলে সদরে ৫১ জন, সোনাতলায় ৭জন, শেরপুরে ৫ জন, শাজাহানপুরে ৪ জন, আদমদীঘি ৩ জন, গাবতলী ২ জন, শিবগঞ্জে ও সারিয়াকান্দি একজন করে আক্রান্ত হয়েছেন।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/abqu
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন