বগুড়ায় দুই মাসে করোনায় সর্বনিম্ন মৃত্যু ও শনাক্ত

- Advertisements -

বগুড়ায় করোনায় সংক্রমিত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ১৯ জন এবং সুস্থ হয়েছেন ৬৪ জন। গত দুই মাসের মধ্যে জেলায় সর্বনিম্ন মৃত্যু ও শনাক্তের সংখ্যা দেখা গেল।

Advertisements

শুক্রবার বেলা সাড়ে ১১টায় বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক জানান, গত ২৪ ঘণ্টায় ২২৬ নমুনায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ১৯ জন। শনাক্তের হার ৮ দশমিক ৪০ শতাংশ। এর আগে গত ৩ জুন শনাক্তের হার ছিল ৯ দশমিক ১৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে করোনায় মারা যাওয়া দুই ব্যক্তি হলেন সদরের আব্দুল বারী (৮৫) এবং শেরপুরের শাম্মী আক্তার (৪৫)।

এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৫৫ জনে। জেলায় করোনা উপসর্গে কেউ মারা যায়নি। নতুন আক্রান্ত ১৯ জনের মধ্যে বগুড়া সদরে ১৭ এবং বাকি দুইজন সোনাতলা ও শাজাহানপুরের বাসিন্দা। বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ২০ হাজার ৯১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ১১ জন। বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ১৮১ জন চিকিৎসাধীন রয়েছেন।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/wxdp
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন