বগুড়ায় বার্মিজ চাকু বিক্রি বন্ধে পুলিশের অভিযান

- Advertisements -

বগুড়ায় চুরি, ছিনতাই ও ছুরিকাঘাত কমাতে বার্মিজ চাকু বিক্রি বন্ধে বিশেষ অভিযান চালিয়েছে বগুড়া সদর থানা পুলিশ। রবিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া শহরের কাজী নজরুল ইসলাম সড়কে, রেলওয়ে হকার্স মার্কেট ও চুড়িপট্টিতে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন সদর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা। এসময় রেলওয়ে হকার্স মার্কেটের নিউ কালেকশনসহ বিভিন্ন দোকান থেকে ১৮টি বার্মিজ চাকু, বক্সসার ও পিস্তল সাদৃশ্য গ্যাস লাইটার উদ্ধার করা হয়।

Advertisements

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, চুরি, ছিনতাই ও ছুরিকাঘাত কমাতে এই অভিযান অব্যাহত থাকবে।

Advertisements

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুজ্জামান শাহিন, সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুল মোন্নাফ ও এসআই খোরশেদ আলম।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zi4o
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন