English

21 C
Dhaka
শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬
- Advertisement -

রাজশাহি বিভাগের বিচারকদের নিয়ে বিমসের প্রশিক্ষণ কর্মশালা ২৬-২৭ ফেব্রুয়ারি

- Advertisements -

বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির উদ্যোগে রাজশাহী বিভাগের জেলা জজ পদ মর্যাদার ২৫ জন বিচারকদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা হতে যাচ্ছে। আগামী ২৬ ফেব্রুয়ারি বিকেল ৩ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত এবং ২৭ ফেব্রুয়ারি সকাল ১১ টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত ভার্চুয়ালি এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে ঢাকার হোটেল পূর্বানিতে।

প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধনী বক্তব্য রাখবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু এমপি।

প্রধান প্রশিক্ষক হিসেবে থাকবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আহমেদ সোহেল, সাবেক বিচারপতি সমরেন্দ্র সরকার।

দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় আরো প্রশিক্ষণ দিবেন জম্মু-কাশ্মীরের সাবেক প্রধান বিচারপতি ম্যাডাম জাস্টিস গীতা মিতাল, আন্তর্জাতিক প্রশিক্ষক কেভিন ব্রাউন, মি. ইনভাবিজায়ান, অ্যাক্রিডিটেড মেডিয়েটর তনুশ্রী রায়, প্রিয়াংকা চক্রবর্তী।

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির চেয়ারম্যান অ্যাডভোকেট এস এন গোস্বামী।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9szo
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন