একাদশ শ্রেণিতে অনলাইনে ক্লাস শুরু অক্টোবরে

- Advertisements -

একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি শেষে আগামী অক্টোবরের শুরু থেকে অনলাইনে ক্লাস শুরু হবে। আজ রবিবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি মু. জিয়াউল হক এই তথ্য জানান।
তিনি বলেন, অক্টোবর মাসের শুরু থেকে একাদশ শ্রেণির ক্লাস অনলাইনে চলবে। আর শিক্ষা-প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার পর স্বাভাবিক হবে ক্লাস।
অনলাইনে আবেদনের পর একাদশ শ্রেণিতে ভর্তি শেষে রবিবার (১৩ সেপ্টেম্বর) থেকে কলেজগুলোতে ভর্তিচ্ছুরা ভর্তি হচ্ছেন। ভর্তির সময় বাড়িয়ে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত কলেজে ভর্তি হওয়া যাবে।
এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হয়েছেন। এদের মধ্যে প্রায় ১৪ লাখ শিক্ষার্থী একাদশে ভর্তি হতে আবেদন করেছেন।
বোর্ড কর্মকর্তারা বলছেন, যারা কলেজে ভর্তি হতে আবেদন করেননি, তাদের মধ্য থেকে কেউ কেউ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবেন, কেউ দেশের বাইরে পড়তে যাবেন, অন্যরা ঝরে পড়বেন।
গত ৯ অগাস্ট থেকে কেন্দ্রীয়ভাবে একাদশে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তি প্রক্রিয়ার সবগুলো ধাপ শেষ হওয়ার পর আগামী ১৩ থেকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের কলেজে ভর্তি হতে হবে।

Advertisements
Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/zwck
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন