আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে ফেসবুকে কটূক্তি করে স্ট্যাটাস, আলাউদ্দিন জিহাদী গ্রেফতার

- Advertisements -

আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে ফেসবুকে কটূক্তি করে স্ট্যাটাস দেয়ার অভিযোগে ৪ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
রবিবার দুপুরে নারায়ণগঞ্জ মহানগর ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশিদ এ মামলা দায়ের করেন।
এ দিনই পুলিশ ফতুল্লার মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে আবতাহী মুজাদ্দেদিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মুফতি আলাউদ্দিন জিহাদীকে (৩৫) গ্রেফতার করেছে। মামলার অপর আসামিরা হলেন- চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার জাহাপুর গ্রামের ঝন্টু বিশ্বাসের ছেলে মানিক (১৫), ফরিদপুর জেলার আব্দুল্লাহ আল মামুন (১৮) ও কুমিল্লা জেলার আহসান উল্লাহ (১৮)।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, কারও মৃত্যু নিয়ে কটূক্তি করা ঠিক নয়। এ বিষয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। যে আইডি থেকে কটূক্তি করা হয়েছে সেই ‘মুফতি আলাউদ্দিন’ নামে ফেসবুক আইডিটি শনাক্ত করা হয়েছে। এ আইডি থেকে কটূক্তিকর স্ট্যাটাস দেয়ার পর অপর আসামিরা তা শেয়ার করেছে। এ বিষয় আরও তদন্ত চলছে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে নারায়ণগগঞ্জ আলেম ওলামাগণ দুপুরে মানববন্ধন করেছে। সেখানে তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বক্তব্য রাখেন। ওই সময় সেখানে উপস্থিত ছিলেন-  ওলামা পরিষদের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা ফেরদৌস, মাওলানা জহির, মাওলানা রবিউল্লাহ, নারায়ণগঞ্জ মারকাজ মাওলানা ওমর ফারুক, ইউপি সদস্য জিএম আমিন হোসেন প্রমুখ।

Advertisements
Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/jwcl
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন