কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের গোপীনাথ বাড়ী সংযোগ সড়ক এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।
জানা যায়, কিশোরগঞ্জ থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে গরু নিয়ে আসা পথচারীদের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই গরুসহ পথচারী নিহত হন। নিহত ব্যক্তি দক্ষিণ আচমিতা গ্রামের মরহুম আব্দুল খালেকের বড় ছেলে ও মোঃ হানিফের বড় পুত্র মোঃ ইমন মিয়া।
এ ঘটনায় পশ্চিম চারিপাড়া গ্রামের বাসিন্দা আপন দুই ভাই মোঃ বাবুল মিয়া ও মোঃ মতি মিয়া গুরুতর আহত হয়েছেন। তারা গরু নিয়ে বাজারে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। আহতদের উদ্ধার করে দ্রুত ভাগলপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার (দুপুর সাড়ে ১১টার দিকে) এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
