কিশোরগঞ্জের বাজিতপুরে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত, যাত্রী আহত

- Advertisements -

কিশোরগঞ্জের বাজিতপুরে ট্রাকচাপায় এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অটোরিকশায় থাকা এক যাত্রী।

রবিবার ভোর সাড়ে পাঁচটার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পিরিজপুর ইউনিয়নের গজারিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

Advertisements

এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশাচালক মো. মোফাজ্জল হোসেন (৩৭)। তিনি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের বড়হর গ্রামের আফাজ উদ্দীনের ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার যাত্রী মো. জামাল উদ্দীন (৫০)। তিনি একই এলাকার বাসিন্দা। স্থানীয়রা আহত জামাল উদ্দীনকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

Advertisements

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে ট্রাক বা চালককে আটক করতে পারেনি পুলিশ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/nzs2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন