কিশোরগঞ্জে অটোরিকশার চাপায় স্কুলছাত্র নিহত, আহত আরেক শিশু

- Advertisements -

কিশোরগঞ্জের হোসেনপুরে অটোরিকশার চাপায় আলিফ মিয়া (৯) নামের এক স্কুলছাত্র নিহত এবং তার চাচাতো বোন সাওদা (৪) আহত হয়েছে। আজ রবিবার (৩১ মে) দুপুর আড়াইটার দিকে হোসেনপুর উপজেলার বোর্ডবাজারে এ ঘটনা ঘটে।

নিহত আলিফ পিপলাকান্দি গ্রামের ফারুক মিয়ার ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। আহত সাওদা একই গ্রামের মোশারফের মেয়ে।

Advertisements

নিহত আলিফের দূর সম্পর্কের চাচা মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, আলিফ ও সাওদা বোর্ডবাজারে রাস্তার পাশে দাঁড়িয়েছিল। এ সময় একটি অটোরিকশা তাদেরকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আলিফকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সাওদাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

Advertisements

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/d2q9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন