কুড়িল বিশ্বরোডে বাসের ধাক্কায় উল্টে গেলো আরেক বাস

- Advertisements -

রাজধানীর কুড়িল বিশ্বরোডে একটি বাসের ধাক্কায় উল্টে গেছে আরেকটি বাস। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না তা পুলিশ নিশ্চিত করতে পারেনি। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রাজধানীর খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন আলম বলেন, প্রগতি সরণি-কুড়িল ফ্লাইওভারের বনানীগামী অংশের ঢালে আলী নূর পরিবহনের একটি বাসের সঙ্গে ভিক্টর ক্লাসিক পরিবহনের অন্য আরেকটি বাসের ধাক্কা লাগে। এতে উল্টে যায় ভিক্টর পরিবহনের বাসটি।

Advertisements

তিনি বলেন, পরে আমরা ঘটনাস্থলে এসে শুধু ভিক্টর পরিবহনের বাসটিকে রাস্তায় পড়ে থাকতে দেখি। কিন্তু ঘটনাস্থলে বাসের কোনো স্টাফকে পাওয়া যায়নি। পরে ট্রাফিক পুলিশের সহায়তায় বাসটিকে রাস্তা থেকে সরানো হয়। অন্যদিকে আলী নূর পরিবহনের বাসটি পালিয়ে যায়।

Advertisements

এছাড়া ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/7or5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন