English

28 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
- Advertisement -

বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

- Advertisements -

বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সিহাব উদ্দিন (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের শেখেন মাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিহাব উদ্দিন চৌদিঘি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং শেখের মাড়িয়া গ্রামের ফেরদৌস উদ্দিনের ছেলে।
জানা গেছে, সিহাব উদ্দিন তার বাবার মোটরসাইকেল নিয়ে গ্রামের সড়কে চালানো শিখছিল। এ সময় সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল বারী এ তথ্য নিশ্চিত করেছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vibm
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

তারেক রহমানকে মান্নার শুভেচ্ছা

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন