English

29 C
Dhaka
শনিবার, মার্চ ৭, ২০২৬
- Advertisement -

বাসচাপায় প্রাণ গেল স্ত্রীর, হাসপাতালে স্বামী

- Advertisements -
Advertisements

রাজশাহীতে বাসচাপায় নাসরিন সুলতানা (৪২) নামে এক নারী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন তার স্বামী আবু তালেব (৫০)।

শুক্রবার (৫ মে) রাতে নগরীর বিনোদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহীর দুর্গাপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামে তাদের বাড়ি। নাসরিন পল্লি বিদ্যুৎ সমিতির দুর্গাপুর জোনাল অফিসে বিলিং সহকারী পদে কর্মরত ছিলেন।

Advertisements

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় রামেক হাসপাতাল থেকে রোগী দেখে মোটরসাইকেলে দুর্গাপুর ফিরছিলেন নাসরিন ও তার স্বামী আবু তালেব। বিনোদপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। স্থানীয়রা দুজনকে রামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক নাসরিনকে মৃত ঘোষণা করেন। নাসরিনের স্বামী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন গণমাধ্যমকে জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যান। আইনগত প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/hyqs
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন