English

18 C
Dhaka
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
- Advertisement -

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

- Advertisements -

নূর ই আলম হোসেন: ৪ ফেব্রুয়ারি -২৬ রোজ বুধবার শবে-ই-বরাতের রোজা থাকা অবস্থায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন রাফসান জানি নামে এক যুবক।

তার বাড়ি জয়পুরহাট সদর উপজেলার পুরনাপৈল ইউনিয়নের তাজপুর দেওয়ানপাড়া গ্রামে। নিহত রাফসান বগুড়া পপুলার ডায়াগনস্টিকের মেডিকেল টেকনোলজিস্ট ছিলেন।

আজ ফজরের নামাজ আদায় করে রোজা থাকা অবস্থায় পল্লী বিদ্যুৎ যাওয়ার পথে এক মর্মান্তিক দুর্ঘটনায় তিনি নিহত হন।

এঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তার এলাকায়। তার বাবা গুরুতর অসুস্থ, বাকশক্তিহীন। মাও অসুস্থ, ছোট বোন পড়াশোনারত, স্ত্রী দিশেহারা। একমাত্র উপার্জনকারী ছেলেকে হারিয়ে তাদের জীবনে নেমে এসেছে গভীর অন্ধকার।

নিরাপদ সড়ক চাই জয়পুরহাট জেলা শাখার সভাপতি মোঃ নূর ই আলম হোসেন তার অকাল মৃত্যু তে গভীর উদ্যোগ প্রকাশ করেছে এবং সড়কে দুর্ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/soiv
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন