মিনিবাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা

- Advertisements -

সীতাকুণ্ডে যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে অটোরিকশা। এতে অটোরিকশার চালক ও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের সোনারগাঁ পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

Advertisements

আহত চালকের নাম মো. রুবেল। তিনি সীতাকুণ্ডের খাদেম পাড়া এলাকার আবু তাহেরের ছেলে। তবে আহত নারীর পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরমুখী ৮ নম্বর মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। গুরুতর আহত চালক ও যাত্রীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

Advertisements

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দুইজনকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাদের ২৮ নম্বর নিউরোসার্জারী ওয়ার্ডে ভর্তি করে দেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vi90
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন