মুন্সিগঞ্জের গজারিয়ায় প্রাইভেট কার খাদে, নিহত ৩

- Advertisements -

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় প্রাইভেট কার খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার আলীপুরা এলাকা থেকে মরদেহ তিনটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ বলছে, ভোরের কোনো এক সময় এ দুর্ঘটনা ঘটতে পারে। প্রাইভেট কারটির চালকের নামে মো. নয়ন (৩৫)। দুই নারী যাত্রীর নাম জানা যায়নি। তাঁদের একজনের বাড়ি ঢাকার আফতাবনগরে এবং অন্যজনের বাড়ি ডেমরায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Advertisements

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মো. কামাল উদ্দিন আজ দুপুর পৌনে ১২টার দিকে বলেন, গতকাল রাতে অথবা আজ ভোরের কোনো এক সময় প্রাইভেট কারটি দুর্ঘটনার কবলে পড়ে।

Advertisements

আজ সকাল সাড়ে আটটার দিকে পুলিশ খবর পায়। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে যায়। গাড়িটির বেশির ভাগ অংশ পানিতে ডুবে ছিল। গাড়ির ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ তিনটি গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/fkrd
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন