ময়মনসিংহে ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ২

- Advertisements -

ময়মনসিংহ সদর উপজেলায় ট্রাক ও মাহিন্দ্রার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের তৈয়ব আলীর হ্যাচারির সামনে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী সরকার বাড়ির গিয়াস উদ্দিনের ছেলে হারুনুর রশীদ (৩৫) ও অপরজনের পরিচয় এখনো জানা যায়নি।

Advertisements

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলন, এই ঘটনায় আহত ৫ জনকে হাসপাতালে আনা হলে রাত ১১টার দিকে হারুনুর রশিদ নামে একজন মারা যান। পরে রাত দুইটার দিকে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তবে এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

Advertisements

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, মাহিন্দ্রাটি যাত্রী নিয়ে শম্ভুগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের সদরের পুলিয়ামারী তৈয়ব আলী ফিসারীর সামনে আসতেই কিশোরগঞ্জগামী খালি ট্রাকের সঙ্গে মাহিন্দ্রার সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মাহিন্দ্রাকে ধাক্কা দিয়ে প্রায় ৫০ মিটার পেছনে এনে ট্রাকটি একটি দোকানে ঢুকিয়ে দেয়। এতে মাহিন্দ্রার ৫ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুজন মারা যায়।

এই ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাক ও মাহিন্দ্রা জব্দ করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ex28
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন