শ্রীপুরে চলন্ত ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহে রেল চলাচল বন্ধ

- Advertisements -

গাজীপুরের শ্রীপুরে মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কার কোচে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

Advertisements

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাতখামাইর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কার কোচে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/wlyl
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন