বাগেরহাটে বাস মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ৮ জনসহ ১২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে রামপাল খুলনা মহাসড়কের বেলাই ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের আরও বাড়তে পারে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও ৪ জন এবং পরে আরও ৪ জন মারা যান।
আরও জানা যায়, এই ঘটনায় মোট একই পরিবারের আটজন মারা গেছেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/5nkh
