সিরাজগঞ্জে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারায় যাত্রীবাহী বাস, নিহত ৩

- Advertisements -

যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে। এতে অন্তত আরও ১২-১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (৩ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জ নলকা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

Advertisements

নিহতরা হলেন- বগুড়া জেলার শাজাহানপুর থানার গোহাইল গ্রামের আয়েছ উদ্দিনের ছেলে বাস চালক জাহাঙ্গীর আলম (৫০), নওগাঁ জেলার বদলগাছী উপজেলার শ্রীরামপুর রাকিবুল ইসলাম রকেট (৩২) ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সমেশপুর গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী রাখী বেগম।

যমুনা সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) বিথী খাতুন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকাগামী ‘বুশরা পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ চাকা ফেটে যায়।

এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রোড ডিভাইডার ও ওভারব্রিজের সঙ্গে জোরে ধাক্কা খেয়ে আটকে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চালকসহ দুজনের মৃত্যু হয়।

Advertisements

তিনি জানান, পরে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন নারী যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত অন্তত ১২-১৫ জনকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/z2w2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন