সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় ৩ পুলিশ সদস্য নিহত

- Advertisements -

সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় ট্রেনের ধাক্কায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ রবিবার দুপুর ১২টায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ।

ওসি তোফায়েল আহমেদ বলেন, দুপুর ১২টায় সলিমপুর ক্রসিংয়ে পুলিশের একটি পিকআপে ট্রেন ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

Advertisements

এতে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

Advertisements

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, দুপুর দেড়টা পর্যন্ত সীতাকুণ্ড এলাকার দুর্ঘটনায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ojad
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন