English

28 C
Dhaka
শনিবার, মার্চ ৭, ২০২৬
- Advertisement -

ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কটিয়াদীর সানি’র

- Advertisements -

ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার এক যুবক। নিহত হারুন অর রশিদ সানি (৩৫) কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের দশকাহনিয়া গ্রামের বাসিন্দা এবং হাবিবুর রহমান হাবু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সানি তার স্ত্রী ও ছোট বোনকে নিয়ে ঈদের কেনাকাটা শেষে সিএনজি অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। শনিবার (রাত ৯টার দিকে) রাজধানীর তেজগাঁও সাত রাস্তা মোড় এলাকায় পৌঁছালে তাদের বহনকারী সিএনজি ইউটার্ন নেওয়ার সময় পিছন থেকে একটি দ্রুতগতির গাড়ি এসে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় সানি ও সিএনজি চালক গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সানির স্ত্রী ও ছোট বোন গুরুতর আহত অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/i78z
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন