
কুলাউড়ার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের চাতলাপুর বিজিবি সীমান্ত ফাঁড়ির পাশে সড়ক মোড়ে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে দুর্ঘটনায় এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় শমশেরনগর-চাতলাপুর সড়কে এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শরীফপুর ইউনিয়নের কালারার চর গ্রামের হাজী গৌছ আলীর ছেলে মাদ্রাসা ছাত্র নুরুল আমীন (১৪) মোটরসাইকেল চালিয়ে আসার সময় বাঁক এলাকায় আকস্মিকভাবে সড়কধারের পাকা খুঁটির সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনায় কবলিত হন। পরে এলাকাবাসী উদ্ধার করে দ্রত কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন।
শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/mpdp