ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা নিহত

- Advertisements -

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মোটরসাইকেল ও গরুর গাড়ির মুখোমুখি সংঘর্ষে তোজাম্মেল হক বিশ্বাস (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।

বুধবার সকালে মহেশপুর উপজেলার বাথানগাছী সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত তোজাম্মেল হক বাথানগাছী গ্রামের মৃত মকছেদ আলী বিশ্বাসের ছেলে।

Advertisements

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, সকালে বীর মুক্তিযোদ্ধা তোজাম্মেল হোসেন বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মহেশপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সড়কে একটি গরুর গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

Advertisements

এতে সড়কের উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত তোজাম্মেল হোসেন মান্দারবাড়ীয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন বলেও জানান তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vg7k
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন