টাঙ্গাইলের ঘাটাইলে বাসচাপায় মাদরাসাছাত্র নিহত

- Advertisements -

টাঙ্গাইলের ঘাটাইলে বাসচাপায় ওসমান গনি (১৩) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের পরিবার জানায়, নিহত ওসমান গনির বাড়ি ঘাটাইল পৌরসভার বানিয়াপাড়া গ্রামের মোল্লাবাড়ি। তার বাবার নাম হাফেজ ওবায়দুল্লাহ। সে বাড়ির সামনের টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল। এ সময় গোপালপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওসমান গনি স্থানীয় একটি মাদরাসা থেকে এবার ইবতেদায়ি সমাপনী পাস করেছে।

Advertisements
Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/wcnw
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন