ট্রলির ধাক্কায় সিলেটে মোটরসাইকেল আরোহী যুবক নিহত

- Advertisements -

সিলেটে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী কাওসার আহমদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত কাওসার আহমদ (৩০) জকিগঞ্জ উপজেলার নরসিংপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংপুর গ্রামের ভেতরের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisements

জকিগঞ্জ থানার ওসি মীর মো. আবু নাসের জানান, গ্রামেরর ভেতরের রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন কাওসার আহমদ।

এসময় একটি ট্রলি ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে পড়ে কাওসার গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে জকিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/dejt
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন