ট্রাকের ধাক্কায় বাগেরহাটে ইজিবাইকের ৬ যাত্রী নিহত

- Advertisements -

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের ছয় যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকালে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার বৈলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সোয়া সাতটার দিকে মহাসড়কের বৈলতলী এলাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। ইজিবাইকটিতে যাত্রী, চালকসহ মোট সাত আরোহী ছিলেন। একজনকে আহত অবস্থায় ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Advertisements

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম খায়রুল আনাম মুঠোফোনে বলেন, ইজিবাইকটি ফকিরহাট থেকে যাত্রী নিয়ে গোপালগঞ্জের দিকে যাচ্ছিল। পথে মহাসড়কের বৈলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি ট্রাক সামনে থেকে ধাক্কা দিলে ইজিবাইকটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এর ছয় আরোহী নিহত হন।

Advertisements

ঘটনার পর ট্রাক রেখে চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। ঘটনাস্থল থেকে পুলিশ ছয়জনের লাশ উদ্ধার করেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/aysk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন