English

24 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
- Advertisement -

ঢাকার কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

- Advertisements -

ঢাকার কেরানীগঞ্জের শাক্তা এলাকায় সড়ক দুর্ঘটনায় মাহফুজা খাতুন নামে এক নারী নিহত হয়েছে। জানা যায়, তার স্বামীর বাড়ি ঢাকার দোহার জয়পাড়া এলাকায়, তিনি বাবার বাড়ি ঢাকার মাতুয়াইল থেকে জয়পাড়ায় আসছিলেন।

রোববার সকাল আনুমানিক পৌনে নয়টার দিকে ঢাকা থেকে একটি সিএনজি কেরানীগঞ্জ দোহার-নবাবগঞ্জ আন্তঃসড়কের শাক্তা এলাকায় গেলে একটি পিকঅ্যাপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে ওই নারী নিহত হয়। এছাড়া সিএনজিচালক সহ ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেছে। নিহত মাহফুজা খাতুন দোহারের জয়পাড়ার জয়নাল মোল্ল্যার স্ত্রী।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4jh0
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন