English

23 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬
- Advertisement -

নেত্রকোনায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে মাথা আলাদা হয়ে যুবকের মৃত্যু

- Advertisements -

নেত্রকোনায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে শরীর থেকে মাথা আলাদা হয়ে রুবেল মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত রুবেল মিয়া জেলার মোহনগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা। মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে পৌর শহরের কোর্ট স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার বিকালে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী, মহুয়া লোকাল ট্রেনটি নেত্রকোনা কোর্ট স্টেশনে থামে। এসময় যাত্রী উঠানামা করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় চলন্ত ট্রেনে রুবেল মিয়া উঠতে যায়। হঠাৎ পা পিছলে ফ্ল্যাটফর্ম থেকে নিচে পড়ে গেলে শরীর থেকে মাথা আলাদা হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নেত্রকোনা বড় স্টেশনের মাস্টার মো. নাজমুল হক খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সুরুজ্জামান লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে আসেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6ltn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন