English

19 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
- Advertisement -

বড়লেখায় জীপ গাড়ির ধাক্কায় প্রাণ গেলো শিশুর

- Advertisements -

মৌলভীবাজারের বড়লেখায় মক্তব থেকে বাড়ি ফেরার পথে দ্রুতগতির জীপগাড়ির ধাক্কায় প্রাণ হারাল সাব্বির হোসেন (১১) নামক এক প্রাইমারি স্কুলছাত্র।

বৃহস্পতিবার সকালে চান্দগ্রাম-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের তালিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির তালিমপুর গ্রামের আতাউর রহমানের ছেলে ও তালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে সাব্বির হোসেন বাড়ির পাশের মক্তব থেকে ফিরছিল। রাস্তা পার হওয়ার সময় বড়লেখা থেকে বারইগ্রামগামী কালো রঙের একটি জীপগাড়ি দ্রুতগতিতে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সাব্বিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য ছেলেটির পরিবার যথাযথ কর্তৃপক্ষ বরাবর আবেদন করেছেন। অনুমতি পাওয়া গেলে পরিবারের কাছে লাশ হাস্তান্তর করা হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/28an
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন