এম জামাল হোসেন মন্ডল: বৃহস্পতিবার রাতে মুন্সীগঞ্জ জেলার সিপাহিপাড়া-দিঘিরপাড় সড়কের টংগিবাড়ী যশলং দরজার পার এলাকায় রাত ৯ টার দিকে বাইকের নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুর।
জানা যায়, অতিরিক্ত গতির কারনে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার পর প্রথমে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে দুইজনকে সাথে সাথে মৃত্যু ঘোষণা করেন কর্তৃবরত ডা: আর একজন কে পরে মৃত্যু ঘোষণা করেন। নিহ’ত”রা হলেন- তুর্জয় মাঝি (২৮), হোসাইন মোহাম্মদ সাকিব (২৭) ও মো. সানিয়াত (২৯) তাদের মৃত্যুতে পরিবারে শোকের মাতন বইছে। টংগিবাড়ী থানা অফিসার ইনচার্জ মনিরুল হক ডবলু পিপিএম বলেন, বেপরোয়া গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক আইন মেনে চল্লে দুর্ঘটনা অনেক অংশে নিয়ন্ত্রণ হবে বলে আমার বিশ্বাস।
