ময়মনসিংহের গৌরীপুরে অ্যাম্বুল্যান্স চাপায় গার্মেন্টস কর্মী নিহত

- Advertisements -

ময়মনসিংহের গৌরীপুরে বেসরকারি একটি অ্যাম্বুলেন্সে চাপায় বাদল বিশ্বশর্মা (২৫) নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে।

Advertisements

শনিবার দুপুর ২টার দিকে উপজেলার শাহগঞ্জ সড়কে অচিন্তপুর মাদ্রাসার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদল বিশ্বশর্মা অচিন্তপুর গ্রামের প্রফুল্ল বিশ্বশর্মার ছেলে। এ ঘটনায় ঘাতক অ্যাম্বুলেন্সসহ চালক আলমাস হোসেনকে আটক করেছে পুলিশ।

গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, কানে হেড ফোন লাগিয়ে রাস্তা দিয়ে হেঁটে বাড়িতে যাচ্ছিলেন। এমন সময় শাহগঞ্জ থেকে আসা অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওই যুবক গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/urhl
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন