যাত্রাবাড়ীতে পিকআপ ভ্যান নিল দুইজনের প্রাণ

- Advertisements -
রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগে পিকআপ ভ্যানের ধাক্কায় আকবর হোসেন (৪০) ও হাসান (৩০) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ সময় দুই পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (৩ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার সাব ইন্সপেক্টর সালমান রহমান জানান, আজ শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই এলাকায় একটি সিএনজি দাঁড়িয়ে ছিল। পেছন থেকে একটি পিকআপ ভ্যান সিএনজিটিকে ধাক্কা দেওয়ায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পিক আপ ভ্যান টি জব্দ, চালক ও হেলপার পুলিশ হেফাজতে রয়েছে।

Advertisements

পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আকবর ও হাসানকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/v4nt
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন