রংপুর নগরীতে ট্রেনের ধাক্কায় ট্রলি চালক নিহত

- Advertisements -

রংপুর নগরীতে ট্রেনের ধাক্কায় মো. ওয়াসিম (৩৮) নামের এক ট্রলি চালক নিহত হয়েছেন। শুক্রবার সকালে ২৬ নম্বর ওয়ার্ডের পাটবাড়ি রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াসিম পাটবাড়ি রেলগেট সংলগ্ন এলাকার হাসু মিয়ার ছেলে।

Advertisements

২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম ফুলু জানান, ওয়াসিম পেশায় ট্রলিচালক। শুক্রবার সকালে তার ট্রলি ধোয়ার জন্য বাড়ির পাশে রেলগেটে পানির পাইপ টানার কাজ করছিলেন। তখন লালমনিরহাট থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। ওই গেটে কোনো গেটম্যান ছিল না বলে জানান কাউন্সিলর।

রংপুর রেলস্টেশন সুপারিনটেনডেন্ট (এসএস) দেওয়ান মো. নিজাম উদ্দিন দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/k6qg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন