রাজধানীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

- Advertisements -

রাজধানীর দক্ষিণখানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. শুভ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহত শুভ কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার মো. সেলিমের ছেলে। তিনি দক্ষিণখান এলাকায় থাকতেন।

Advertisements

শুভকে হাসপাতালে নিয়ে আসা তানভীর গণমাধ্যমকে বলেন, দক্ষিনখান এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন শুভ। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানিয়েছেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/07w3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন