শখের মোটরসাইকেল চালাতে গিয়ে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল দুই কিশোরের

- Advertisements -

শখের মোটরসাইকেল চালাতে গিয়ে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ হারিয়েছে দুই শিক্ষার্থী। রোববার বিকেলে চাঁদপুরের মতলব উত্তরের গজরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, সিজান ও রাহিম। এদের মধ্যে স্কুলছাত্র সিজান ঘটনাস্থলেই এবং কলেজছাত্র রাহিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সিজান স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে এবং রাহিম একাদশ শ্রেণিতে পড়াশোনা করত।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেল ৫টায় গজরা বাজারের পাশের টরকিকান্দা চৌরাস্তায় পণ্যবাহী কাভার্ডভ্যানের চাপায় পিষ্ট হয়ে সিজান ঘটনাস্থলে নিহত হয়। এই ঘটনায় মোটরসাইকেলের আরোহী রাহিম গুরুতর আহত হয়। সিজানের বাড়ি মতলব উত্তরের এখলাসপুর এবং রাহিমের লুধুয়া গ্রামে। গুরুতর আহত রাহিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তবে রাত সাড়ে ৯টায় সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়।
মতলব উত্তর থানার ওসি নাসির উদ্দিন মৃধা জানান, দুর্ঘটনার জন্য দায়ী কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো উ-১২-১৫৩৮) এবং তার চালক মোবারক হোসেনকে আটক করা হয়েছে।

Advertisements
Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/piam
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন