সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে বেলকুচির মেঘুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে বেলকুচি উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, সকাল সাড়ে ৭টার দিকে মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় বাসচাপায় একটি অটোভ্যানে থাকা তিন যাত্রী নিহত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/0c3i
