সীতাকুণ্ডে লেগুনা খাদে পড়ে ১২ কলেজছাত্রী আহত

- Advertisements -

চট্টগ্রামের সীতাকুণ্ডে লেগুনা উল্টে খাদে পড়ে ১২ জন কলেজছাত্রী আহত হয়েছেন। আজ সোমবার দুপুর ৩টার দিকে পৌরসভাধীন শেখ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ছাত্রীদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Advertisements

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সোমবার দুপুর আনুমানিক ৩টার দিকে বড়দারোগারহাট থেকে ছেড়ে আসা একটি লেগুনাকে একইমুখী অপর একটি দ্রুতগামী বাস পাশ থেকে ধাক্কা দিয়ে চলে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনাটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

Advertisements
এতে লেগুনায় থাকা ছোটদারোগারহাট তাহের মঞ্জু কলেজের ১২ জন ছাত্রী আহত হয়।
সূত্র জানায়, আহতদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে নিয়ে গেলে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত অন্য ৮ জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে ছেড়ে দেওয়া হয় বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/3x7e
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন