আহত ব্যক্তিরা হলেন লাউড়েরগড় গ্রামের ইসমাইল মিয়ার ছেলে শরিফ মিয়া (১৮) ও একই গ্রামের নূর মিয়ার ছেলে সুমন মিয়া (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে নিজ গ্রাম থেকে মোটরসাইকেলযোগে সুনামগঞ্জের উদ্দেশ্যে বন্ধুদের নিয়ে ঘুরতে বের হন সুহেল।
বিশ্বম্ভরপুর উপজেলার চালবন্দ সড়কে আসতেই মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুহেল মিয়াকে মৃত ঘোষণা করেন।
বিশ্বম্ভপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আহমেদুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লাউড়েরগড় থেকে সুনামগঞ্জে ঘুরতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সুহেল নামের একজনের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজন চিকিৎসাধীন।