সড়ক পার হতে গিয়ে লোকাল বাসের চাপায় শিশুর মৃত্যু

- Advertisements -

মাদারীপুর ফোর লেন সড়ক পার হতে গিয়ে লোকাল বাসের চাপায় নিহাত চৌকিদার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে মাদারীপুর – শরিয়তপুর আঞ্চলিক মহাসড়কের মাদারীপুুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের সামনের সড়কের। নিহত নিহাত ঘটমাঝি ইউনিয়নের বোর্ড স্কুল এলাকার সাজু চোকিদার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে ডাল গবেষনা কেন্দ্রের গেটের সামনে থেকে রাস্তা পার হয়ে নিজ বাড়ি আসার সময় দ্রুতগামী লোকাল পরিবহনের চাপায় ঘটনাস্থলে নিহাত মারা যায়। এসময় এলাকাবাসী প্রায় এক ঘণ্টা মহাসড়ক বন্ধ করে রাখে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. কামরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ঘটনা শুনে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Advertisements
Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/9e0j
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন