গাজীপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো দুই এসএসসি পরীক্ষার্থীর

- Advertisements -

গাজীপুরে ট্রেনের ধাক্কায় দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) রাত সাড়ে ৯টার দিকে ধীরাশ্রম রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলো মো. নাঈম (১৬)। সে কাপাসিয়া উপজেলার আমরাইদ এলাকার নোমান উদ্দিনের ছেলে। নাঈম ধীরাশ্রম এলাকায় খালার বাসায় থেকে স্থানীয় জিকে উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী হিসেবে পড়াশোনা করতো। এছাড়া নিহত অপরজনের পরিচয় এখনো জানা যায়নি।

Advertisements

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান জানান, দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন ধীরাশ্রম রেলস্টেশন অতিক্রম করার সময় দুইজন রেললাইনের পাশে অবস্থান করছিল। এসময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে জরুরি কাজের কথা বলে মোবাইল ফোন নিয়ে বাসা থেকে বের হয় নাঈম। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ধারণের সময় দুর্ঘটনার শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা নাঈমের মরদেহ শনাক্ত করেন।

Advertisements

এছাড়া দুর্ঘটনায় নিহত আরেকজনের শরীর গুরুতরভাবে ক্ষতবিক্ষত হওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। জয়দেবপুর রেলওয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ia37
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন