গোবিন্দগঞ্জে বাসের চাপায় পিষ্ট বাইসাইকেল আরোহী

- Advertisements -

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চারমাথায় বেপরোয়া বাসের চাপায় এক বাইসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন । আহত বাইসাইকেল আরোহী পৌরশহরের চাষকপাড়া গ্রামের সেলিম মিয়া (৩০) মুমূর্ষু অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্ছা লড়ছে। ঘটনাস্থল থেকে বাসটিকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার (৩ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে পৌরশহরের মায়ামনি চারমাথা মোড়ে বগুড়াগামী একটি বাস বেপরোয়া গতিতে বাইসাইকেলসহ যুবককে চাপা দেয়।

Advertisements

এতে বাইসাইকেল আরোহী যুবক সেলিম মিয়া গুরুতর আহত হয় ও তার বাইসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। আহত সেলিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

Advertisements

অবস্থার উন্নতি না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয় ট্রাফিক পুলিশ ঘাতক (রংপুর মেট্রো-ব-২১৮৪) বাসটিকে আটক করে থানায় নিলেও বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9tdr
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন