ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মাথা বিচ্ছিন্ন

- Advertisements -

চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী ঈদের বিশেষ ট্রেনের ছাদ থেকে পড়ে আব্দুল লতিফ (৪৫) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা গেছেন। শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে ঘটনাটি ঘটে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কৈয়ারপুল রেলক্রসিং এলাকায়। নিহত লতিফ চাঁদপুর শহরের কোর্ট স্টেশন এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

Advertisements

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে চাঁদপুরগ্রামী ঈদের স্পেশাল ট্রেনের ছাদে করে লতিফ চাঁদপুরে যাচ্ছিলেন।

Advertisements
ঘটনাস্থলে এসে লতিফ ট্রেনের ছাদ থেকে পড়ে চাকার নিচে চলে গেলে মাথা থেকে দেহ বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এ বিষয়ে রেলওয়ে চাঁদপুর থানার অফিসার ইনচার্জ মুরাদ উল্যাহ বাহার জানান, লাশ উদ্ধারের জন্য লোক পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/0kor
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন