নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে: ১০ যাত্রী আহত

- Advertisements -

ঝালকাঠি-খুলনা মহাসড়কের বৈদারাপুর এলাকায় ইসলাম পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস আজ রবিবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে শনিবার রাতে ছেড়ে আসা ইসলাম পরিবহন নামের ওই বাসটি বরগুনার পাথরাগাটা যাচ্ছিল। বৈদারাপুর এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

Advertisements

এতে বাসের ১০ যাত্রী আহত হয়। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়।

Advertisements

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা সবাই পাথরঘাটা এলাকার বাসিন্দা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/tok2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন