পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

- Advertisements -

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার রাতে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুড়িয়াস্থ নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাবনা কুঠিপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে আনোয়ার হোসেন রঞ্জু ও একই এলাকার আব্দুল হাকিম শেখের ছেলে আব্দুর রহমান শেখ ওরফে জাহাঙ্গীর।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে পাবনা থেকে ঈশ্বরদী যাওয়ার পথে একটি মাইক্রোবাস পাবনা সুগার মিলের সামনের সড়কে দাঁড়ানো লোভেটের পিছনে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

Advertisements

লোভেটটি ক্ষাতিগ্রস্ত হওয়ায় রাস্তার উপর দাঁড় করিয়ে মেরামত করা হচ্ছিল বলে জানা যায়। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে ঈশ্বরদী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রউফ জাহাঙ্গীর ও মনোয়ার হোসেন রনজু মারা যান।

Advertisements

এদিকে, গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে মাইক্রোবাস চালক মামুন এবং অপর দুই যাত্রী তাজ ও রোহানকে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/5oqo
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন