পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত

- Advertisements -

কিশোরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন কিশোরগঞ্জের পরিচিত মুখ ও হাজারো শিক্ষার্থীর প্রিয় শিক্ষক, উচ্ছ্বাস কোচিং-এর পরিচালক জনাব মনির স্যার, তার স্ত্রী ও একমাত্র সন্তান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা যায়, আজ একটি পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত মনির স্যার ও তার পরিবারের সদস্যরা মনির স্যার ছিলেন কিশোরগঞ্জের শিক্ষাঙ্গনের অত্যন্ত পরিচিত ও সম্মানিত একজন মানুষ। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করে আসছিলেন। তার পরিচালিত উচ্ছ্বাস কোচিং থেকে অসংখ্য শিক্ষার্থী সাফল্যের সঙ্গে এগিয়ে গেছে। একজন শিক্ষক হিসেবে তিনি ছিলেন শিক্ষার্থীদের কাছে অনুপ্রেরণার নাম।

Advertisements

একটি দুর্ঘটনা মুহূর্তেই নিভিয়ে দিলো একটি হাসিখুশি পরিবার, থামিয়ে দিলো অসংখ্য স্বপ্ন। এ ঘটনায় পুরো কিশোরগঞ্জ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শোক ও সমবেদনার বার্তায় ভরে উঠেছে টাইমলাইন।

Advertisements

শিক্ষার্থী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেছেন। মহান আল্লাহ তায়ালা মনির স্যার ও তাঁর পরিবারের সকল গুনাহ মাফ করে তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত স্বজনদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আমিন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ssyz
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন