পিরোজপুরের ভাণ্ডারিয়ায় টেম্পো উল্টে কলেজছাত্র নিহত

- Advertisements -

পিরোজপুরের ভাণ্ডাারিয়ায় যাত্রীবাহী টেম্পো উল্টে মো. হাসান হাওলাদার (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। আজ বুধবার সকালে ভাণ্ডাারিয়া-বানাই সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই কলেজছাত্র পার্শ্ববর্তী ঝালকাঠী জেলার কাঁঠালিয়া উপজেলার উত্তর চেঁচরি গ্রামের জুয়েল আহম্মেদ হাওলাদারের ছেলে। সে ঢাকায় একটি কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়ত।
থানা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কলেজছাত্র হাসান আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তার মাকে সাথে নিয়ে টেম্পোযোগে ভাণ্ডারিয়ার নানাবাড়ি থেকে নিজ বাড়ি কৈখালী যাচ্ছিল।
চলন্ত টেম্পোটি ভাণ্ডারিয়া হতে বানাই সড়কের কানুয়া সরকারি পুকুরের কাছে পৌঁছে হঠাৎ টেম্পো উল্টে পড়ে। এতে ওই কলেজছাত্র গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আলী আজম জানান, ওই কলেজছাত্রকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

Advertisements
Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/vh2a
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন