ফরিদপুরের নগরকান্দা উপজেলার শংকরপাশা এলাকায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন।
রবিবার (২৪ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জেলার নগরকান্দা উপজেলার শংকরপাশা এলাকায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে হয়েছে। এ খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা শুরু করেছে। তাৎক্ষণিকভাবে ৫ জনের মৃত্যুর খবর জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/lqis
