ফরিদপুরে ২ বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১০

- Advertisements -

ফরিদপুরে দুইটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহতের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০জন।

Advertisements

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের করিমপুর এলাকায় আবুল হোসেন পেট্রল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

করিমপুর হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় নিহত ও আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ওসি সালাউদ্দিন জানান, আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুর-মাগুরা মহাসড়কের করিমপুর এলাকায় রয়েল পরিবহন ও স্থানীয় একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন এবং আহত হন ১০ জন আহত। আহতদের ফরিদপুর মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/tsun
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন